টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে শোক দিবসে বৃক্ষরোপণ, দোয়া ও গণভোজের আয়োজন
টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভেষজ বৃক্ষরোপণ, বন বিভাগের জেলা কার্যালয়ে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছিল।
টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বন বিভাগের উদ্যোগে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহুিরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো. খায়রুল ইসলাম, বন বিভাগের সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্য কর্মকর্তাগণ।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহুিরুল হক বলেন, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’