ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাদামাটি দিয়ে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় জেল ও জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ২:৩২

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর সংস্কারের কাদামাটি দিয়ে রাস্তা পিচ্ছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঠিকাদারকে জেল ও জরিমানা এবং ঠিকাদারের দুইজন সহযোগীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের রামশালা শিমুলতলী এলাকার বেলা পুকুর থেকে পুকুর সংস্কারের নামে কাদা মাটি উঠিয়ে আক্কেলপুর-তিলকপুর সড়ক পিচ্ছিল করে ব্যবসা পরিচালনা করছিলেন ঠিকাদার। এতে রাস্তায় জনসাধারণের চলাচলের ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। একারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে ঠিকাদার তুহিনকে সাত দিনের জেল ও ১’শ টাকা এবং তার দুই সহযোগী শেখ নুরুজ্জামানকে ১’শ টাকা ও জাকারিয়াকে ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।  

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা

নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক