কুতুবদিয়া উপজেলা আ'লীগের সাবেক সভাপতির মৃত্যু
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য ছৈয়দ আহমদ কুতুবী (ইন্নালিল্লাহি...রাজিউন)৷ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর৷ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি টানা ৩২ বছর কুতুবদিয়া উপজেলা আ'লীগের সভাপতি, চার বছর সাধারণ সম্পাদক ও ২৪ বছর লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন৷ মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, এক স্ত্রী, অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন৷
উল্লেখ্য, মরহুমের সুযোগ্য সন্তান রেজাউল করিম স্থগিত হওয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী।
বর্ণাঢ্য এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় শরিক হন দলমত নির্বিশেষে বিভিন্ন দল ও মতের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। শ্রদ্ধা ও ভালোবাসায় অশ্রুসিক্ত শেষ বিদায় নিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছৈয়দ আহমদ চৌধুরী।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিকসহ জেলা-উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied