উলিপুরে জাল টাকাসহ যুবক আটক
কুড়িগ্রামের উলিপুরে জাল টাকাসহ মাসুদ রানা (৩৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই যুবক জাল টাকা দিয়ে তেল, ফল, মাছ ক্রয় করার পর সবজি নেয়ার সময় আটক হয়। এ ঘটনায় মামলা হলে বুধবার (৩ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওই যুবক মঙ্গলবার বিকালে পৌর শহরের ফল মার্কেট থেকে সরিষার তেল নিয়ে এক হাজার টাকার নোট প্রদান করেন। এরপর দোকানদার তেলের মূল্য কেটে নিয়ে বাকী টাকা ফেরত দেন। একই যুবক পাশ্ববর্তী ফল ও মাছ দোকান থেকে সামান্য পরিমান জিনিস ক্রয় করে উভয়কে এক হাজার টাকার দুটি নোট প্রদান করেন। এদিকে সরিষার তেল দোকানি এক হাজার টাকার নোটটি পরে যাচাই করে দেখেন টাকাটি জাল। এ ঘটনায় তিনি তার কর্মচারীসহ ওই যুবককে খুঁজতে থাকলে সবজি ক্রয় করার সময় তাকে আটক করেন। এ সময় বাজারে হট্টগোল শুরু হলে ফল বিক্রেতা ও মাছ বিক্রেতা ঘটনাস্থলে এসে বিস্তারিত জানতে পেরে তাদেরকে দেয়া নোটটি যাচাই করে দেখেন তাদের দেয়া নোট দুটিও জাল। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় ওই যুবকের কাছ থেকে আরও সাতটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন থানা পুলিশ। আটককৃত ওই যুবক ঢাকা থেকে জাল টাকা সংগ্রহ করে কুড়িগ্রাম-উলিপুরসহ বিভিন্ন জায়গায় মালামাল ক্রয় করে ও জাল টাকার ব্যবসা করেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় তেল ব্যবসায়ী নওয়াব আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। আটককৃত মাসুদ রানা কুমিল্লা জেলার হোমনা থানার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, জাল টাকাসহ আটক ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে বুধবার (৩ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি