লালমনিরহাটে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কিছুটা মানসিক বিকারগ্রস্ত আবু বক্কর সিদ্দিক প্রায়ই মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। বুধবারও সিদ্দিক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি বাড়িতে কোনো টাকা নেই বলে জানান। টাকা না পেয়ে সিদ্দিক ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য লালমনিরহাট মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার হবে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত