নাঙ্গলকোটে সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে লাকসামের স্বর্ন ব্যবসায়ী স্বপন বনিক ও মিষ্টি ব্যবসায়ী নিটল সাহার বিরুদ্ধে।
কুমিল্লা নোয়াখালি হাইওয়ে সড়কের পূর্ব পাশে নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপির লুধুয়া নামকস্থানে প্রায় দৈর্ঘ্য ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুটের খালটিতে মাটি দিয়ে ভরাট করে কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। সরকারি খালটি নোয়াখালি-নাঙ্গলকোট- লাকসাম ডাকাতিয়া নদীতে সংযুক্ত। খালের পাশে রয়েছে বৈদ্যুতি পিলার যার নং- এমজি-২-৪ ডি-৪৩।
খালটি ভরাট করায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। বর্ষার মৌসুমের আগে খালের মাটি অপ্রসারণ না করা হলে বতসবাড়ী ও ফসলি জমি তলিয়ে যাবে।
খাল দখলকারিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।
অভিযুক্ত নিটল শাহ্ মুঠোফোন বলেন, লাকসাম থেকে নাথেরপেটুয়া পর্যন্ত অনেক বাঁধ রয়েছে । আর আমরা কুমিল্লা থেকে মৌখিক অনুমোদন নিয়ে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেছি।
আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, খাল ভরাট করা অপরাধ। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাঈল হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে রাস্তা অপসারণ করে খাল দখলমুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied