ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অবৈধ মৎস্য আড়ৎ চলায় বৈধ মৎস্য আড়ৎ এর ১ কোটি ৬৭ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৪-৪-২০২৪ বিকাল ৫:৫৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে অবস্থীত  নিউ টাউন মৎস্য আড়ৎ থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোড নাটোর রোডে সবচেয়ে পুরাতন ঐতিয্যবাহী হাটিকুমরুল নিউ টাউন   মৎস্য আড়ৎটি ২০২৩ অর্থবছরের শেষের দিকে  নানান জটিলতায় বন্ধ হয়ে যায় ।

কিছু সার্থন্নেশী মহল আড়ৎদার ও  ব্যবসায়ীদের ইন্ধন দিয়ে হাটিকুমরুল হাটকে স্থানান্তরিত করে রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের কুতুবেরচর এলাকায় অবৈধভাবে  ক্ষমতার দাপটে নতুন হাট লাগায়। এতে বন্ধ হয়ে যাওয়া হাটিকুমরুল হাটবাজারের ইজারার ১ কোটি ৬৭ লক্ষ্য টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

জানাজায়,  হাটিকুমরুলের ঐতিহ্যেবাহী মৎস্য আড়ৎটি একটি চক্র আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের ইন্ধন দিয়ে সলঙ্গার কুতুবার চর এলাকায় নিয়ে যায়।অবৈধভাবে রাতারাতি গড়ে ওঠা  হাট থেকে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু অবৈধ হলেও অদৃশ্য কারনে বন্ধ হচ্ছে না মৎস আড়ৎটি।

এ বিষয়ে হাটিকুমরুলে নিউ টাউন মৎস্য আড়তের ইজারাদার, মিজানুর রহমান বিএসসি বলেন,  আমার বৈধ আড়ৎটির কাছ থেকে যে রাজস্ব সরকার পেতো সেটি হারাতে বসেছে অবৈধ আড়ৎ এর কারনে তাই সরকারি রাজস্ব টিকিয়ে রাখতে এই অবৈধ আরটি ভেঙ্গে ফেলা দরকার।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন,আমাদের হাটিকুমরুল নিউ টাউন মৎস্য আড়ৎ এর এখনো কোন ইজারা হয়নি তাই হাটটি বন্ধ আছে এখন হাটটি বন্ধ থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার।

কুতুবের চর সমবায় মৎস্য আড়ৎ এর সভাপতি,  আব্দুল হাই সরকার বলেন কুতুবারচর মৎস্য আড়ৎ টি সমবায় সমিতি ব্যানারে চলছে, সরকারি রাজস্ব দেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন সরকারি রাজস্ব দেইনা, আমারদের আড়ৎ থেকে এখনো কোন সম্পত্তি বা জমি সরকারের ঘরে না দেওয়ায় আমরা সরকারি রাজস্ব দেইনা।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, ঘুড়কা ইউনিয়নের কুতুবারচর মৎস্য আড়ৎটি পুরোপুরি অবৈধ ভাবে চলছে, সরকারি কোষাগারের জমি দেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসকের কাছে তা হস্তান্তর না করায় আমরা ঐ সমিতির অবৈধ আড়ৎ  এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত