গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আমিরুল ইসলাম এর পক্ষে উপজেলা ছাত্রলীগের গণসংযোগ
আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম এর পক্ষে গণসংযোগ করেন গজারিয়া উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর নির্দেশে গজারিয়া উপজেলা ৮ ইউনিয়নে একযোগে লিফলেট বিতরণ, গণসংযোগ, সমর্থন ও দোয়া চান গজারিয়া উপজেলা ছাত্রলীগ।
এ সময় গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ গজারিয়া ইউনিয়ন এর দড়িকান্দি, বাশগাও, কলসের কান্দি, নয়ানগর, গজারিয়, বালুরচর, ফুলদী, সোনালী মার্কেট এলাকায় আমিরুল ইসলাম এর পক্ষে লিফলেট বিতরণ,গনসংযোগ ও দোয়া চান।
তখন ছাত্রলীগ নেতাকর্মীরা বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম এর বিগত পাঁচ বছরের উন্নয়ন মূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের নিকট তুলে ধরে।
এ সময় নানা শ্রেণী প্রেশার মানুষের সঙ্গে কথা বলে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা আশাবাদী দ্বিতীয়বারের মতো ব্যাপক ভোট পেয়ে জয় যুক্ত হবে তাদের নেতা আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মইনুল হক নিপু, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকাশ আহমেদ রানা, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজ, পিয়াস, ওসমান, শহীদ, রবিন, সিয়াম সহ অন্যান্য নেতাকর্মি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন,নির্বাচন শেষ না করে আমরা মাঠ থেকে উঠবো না।নির্বাচন শেষ করবো এবং আমাদের নেতা আমিরুল ইসলাম কে বিপুল ভোটের মাধ্যমে বিজয় এনে দেবো ইনশাল্লাহ।
এমএসএম / এমএসএম
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
Link Copied