ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে আ.লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ২:২২
 নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান'২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খাইরুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, নোয়াখালী জেলা যুব লীগের অন্যতম সদস্য ওমর ফারুক বিপ্লব, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী,  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি, সুবর্ণচর উপজেলা আওয়ালীগ নেতা দিদারুল আলম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জরিপ হোসেন আপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন মজুমদার জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক নাজির  ওয়ালি উদ্দিন কামরুল,সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য কামরুল হোসেন ফয়সাল, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, ফিরোজ আলম টিটু প্রমুখ। 
 
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদানের সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে স্লোগান মুখর মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করে। এছাড়াও আরো বক্তব্য রাখেন, আখতার মেম্বার, সিদ্দিক মেম্বার, বাহার মেম্বারসহ অনেকে। অনুষ্ঠানে আলোচনা করার সময় বক্তারা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় পর্যায়ের নেতৃবৃন্দের নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনা করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ইফতার পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার