‘হৃদয়ে দাগনভূঞা'র পক্ষ থেকে নিহত প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
প্রবাসীদের নিয়ে গঠিত দাগনভূঞার সামাজিক সংগঠন ‘হৃদয়ে দাগনভূঞা’র উদ্যোগে আফ্রিকায় নিহত প্রবাসী কামাল পাশা সবুজের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের মাধ্যমে উক্ত অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাম্মেদ জুয়েলের সভাপতিত্বে ও হৃদয়ে দাগনভূঞার দাগনভূঞা প্রতিনিধি আবদুল মান্নান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান মাস্টার, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্মার। উপস্থিত ছিলেন- হৃদয়ে দাগনভূঞার রাসেল মিজি, নুরুল্যাহ, সাইফুল ভূঞা, জোবায়ের, মামুন ও নিহত সবুজের পরিবারের সদস্যরা।
এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, দাগনভূঞার প্রবাসীদের নিয়ে যে সংগঠনগুলো গঠিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করছে, তা সত্যই প্রসংশনীয়। তাদের সবার জন্য শুভকামনা থাকবে সব সময়।
এমএসএম / জামান
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা