হরিণাকুণ্ডুতে ট্রলিচ্পায় শিশু নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রলির নিচে পড়ে পারভেজ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে হরিণাকুণ্ডু-সাধুহাটি সড়কের কেষ্টপুর গ্রাম এলাকায় সড়কের ওপর এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের বিপুল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মজিদ মন্ডল নামের একব্যক্তি সারবোঝাই ট্রলি নিয়ে মাঠে যান। পরে ফিরে আসার সময় বন্ধুদের সাথে ওই ট্রলিতে ওঠে পারভেজ। দূর্ঘটনাকবলিত স্থানে পৌছে ট্রলির একটি চাকা মড়কের পাশে খাদে পড়লে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে নিচে পড়ে সে। চালক পুনরায় ট্রলিটি সামনের দিকে নিয়ে গেলে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় পারভেজ। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
হরিণাকুণ্ডু হাসপাতালের চিকিৎসক রাব্বিকুল ইসলাম জানান, নিহত শিশুটির বুকে ও মাথায় আঘাত ছিল। প্রচন্ড রক্তক্ষরণে হাসপাতালে আসার আগে পথেই তাঁর মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ট্রলিচালক পলাতক রয়েছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা হবে।
এমএসএম / এমএসএম
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক