ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল,থানায় জিডি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৫-৪-২০২৪ বিকাল ৫:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নামে ভুয়া ই-মেইল অ্যাড্রেস খুলে বিভিন্ন মানুষকে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাননীয় উপাচার্যের নামে ভুয়া ই-মেইল খুলে বিভিন্ন মানুষকে মেসেজ দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতেই একটি জিডি করা হয়েছে কোতোয়ালি থানায়। একজন সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জিডি করেন। পাশাপাশি ডিবির হেড অফিসে স্ক্যাম মেসেজগুলোর স্ক্রিনশট পাঠানো হয়েছে যেন তারা আইসিটি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। 

এদিকে বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু মহল profsadekahalim@gmail.com ই-মেইল অ্যাড্রেস থেকে বিভিন্ন মানুষের কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে। ই-মেইলটি জবি উপাচার্যের নয় এবং এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। 

তাই সকলকে অসাধু ই-মেইল থেকে আসা বার্তা পরিহার করে চলা এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু