শ্রীমঙ্গলে ২শ' পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, চিনিগুরা চাল, গুড়া দুধ, সেমাই ও লবণ।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৮৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহমিদ আহমেদ , পিএসসি, জি এবং ক্যাপ্টেন মো. আবিদ হাসান রাহাত, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তাঁরা আরও জানান, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় এই খাদ্যসামগ্রীত বিতরণ করা হয়।
প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান। তাছাড়া দেশপ্রেম এবং জনকল্যাণকর মানবিক কাজের জন্য দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সোনাম রয়েছে।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা