ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গরীব দুস্থদের মাঝে ভিজিএফ চালের উদ্বোধন করলেন মহি উদ্দিন চৌধুরী


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৩:৩৫

 নোয়াখালী সুবর্ণচরে অসহায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে  চাল বিতরণ উদ্বোধন করেন ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী পাশা পাপাশি প্রতি বছরের ন্যায় এবারও তিনি নিজ অর্থে অসহায়, গরীব , দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। 

৬ এপ্রিল (শনিবার)  বেলা ১২ টায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট সংলগ্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চালের উদ্বোধন করা হয়। 
রমজানের শুরু থেকে প্রায় ১০ হাজারের উপরে মানুষকে ইফতার সামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করে আসছে এছাড়া চিকিৎসা বঞ্চিত দৃস্থদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এভাবেই মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন। 

৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মহি উদ্দিন চেয়ারম্যান বলেন, সুবর্ণচরে অন্যান্য ইউনিয়নের চেয়ে আমার ইউনিয়নটি অনেকটাই অবহেলিত, এখানে অধিকাংশ মানুষ নিম্ন আয়ের,  অনেকের নূন আনতে পানতা পুরায়। এখানে হাতে গোনা কিছু বিত্তশালী ছাড়া বাকিরা দিন মজুর, রমজান থেকে আমরা দানের শিক্ষা নিয়ে যদি সারা বছর অসহায় মানুষের পাশে থাকি তাহলে আমাদের চার পাশের মানুষ গুলো ভালো থাকবে।

 আমি দীর্ঘ বছর ধরে আমার সামর্থ্য অনুযায় মানুষের সেবা করার চেষ্টা করছি পাশা পাশি যদি বিত্তবান প্রবাসী এবং অত্র ইউনিয়নের উচ্চতর আসনে চাকুরীরত প্রভাবশালীগন এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা আরো বহুদূর এগিয়ে যাবো। 

তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে বলেন, শেখ হাসিনা আছে বলেই মানুষ আজ ভিজিডি, ভিজিএফ,  বিডাব্লিউডি কার্ডের চাল পেয়ে অনেক মানুষ দু মুঠো ভাত খেতে পারছেো অন্য কোন সরকার হলেও তা কোন দিন সম্বব হতোনা, তাছাড়া কার্ড ধারীরা  ১০ টাকায় চাল কিনে লক্ষ লক্ষ পরিবার নিশ্চিন্তে দু বেলা খেতে পারছে। আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী  করতে সকলকে এগিয়ে আসি।সুবিধাভোগীরা বলেন, প্রতি বছর মহি উদ্দিন চেয়ারম্যান আমাদেরকে রোজাতে ইফতার, ঈদে শাড়ী, লুঙ্গি, নগদ টাকা দিয়ে সহযেগিতা করছে, এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত। আমরা চাই এই চেয়ারম্যান হাজার বছর বেঁচে থাকুক। 

৫ নং ওয়ার্ডের মেম্বার সামছুল আলম বাহার মেম্বার বলেন, চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর নির্দেশে পরিষদের সকল মেম্বার উপস্থিত থেকে অহসায় দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করছেন। কোন প্রকার অনিয়ম বা স্বজনপ্রিতী না হয় সেদিকে আমাদের সবার লক্ষ রয়েছে।এর আগে গত ২ দিন ধরে  উপজেলার  বিভিন্ন উপজেলা পরিষদসহ একাধিক স্থানে ভিজিএফ, চাল বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ