লালমনিরহাটে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পেটালো পুলিশের সোর্স
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সুমন নামে পুলিশের সোর্স দাবীদার এক যুবকের বিরুদ্ধে। মারধরের পর মোর্শেদা খাতুন নামে ওই গৃহবুধ অজ্ঞান হয়ে বাড়িতে পড়ে থাকলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সুমন ওই এলাকার আশু মিয়া সর্দারের পুত্র বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধু মোর্শেদা খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। তারা নামে মাদকের মামলাও রয়েছে। এসব ব্যবসা করতে নিষেধ করলে তাকে মারধর করেন। মাদক ব্যবসায় ধরা খেয়ে এখন যৌতুকের জন্যও প্রায় সময় তাকে মারধর করেন তার স্বামী। ৪ এপ্রিল সন্ধ্যায় তাকে প্রচন্ড মারধর করেন। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওই গৃহবধু শুক্রবার বিকালে বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেন।
তবে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে সুমন বলেন, তাকে শুধুমাত্র কয়েকটা চড় থাপ্পর দিয়েছি। আমি মাদক ব্যবসা নয়, আর আমি পুলিশের সোর্স হিসেবে কাজ করি।
হাতীবান্ধা থানা পুলিশের ওসি (তদন্ত) নির্মল চন্দ্র রায় জানান, সুমন নামে পুলিশের কোন সোর্স নেই। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত