উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।
হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার লোকমান হোসেন, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল লতিফ, সাইফুর রহমান, আব্দুর রব, ইউপি সচিব হারুন অর রশিদ ও হিসাব সহকারী আনোয়ার পারভেজ প্রমুখ।
এদিকে উলিপুর পৌরসভায় শনিবার (৬ এপ্রিল) সকালে ৩ হাজার ৮১জন মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। চাল বিতরনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬ হাজার ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত