ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্য সচিক শাহীন চৌধুরী

অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২১ রাত ৯:৩৪

সরকারের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন 'অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ' (ওএনএবি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার (১৬ ‍আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সভায় ইপি-বিডি ডটকমের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সদস্যসচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও উইমেনআই২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সরকার নিবন্ধিত অনলাইনগুলোকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করে সমাধান করাই এই সংগঠনের কাজ। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মান-উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি গ্রহণ করবে এই সংগঠন। নিবন্ধিত ৮১টি অনলাইনের মালিকরা এই সংগঠনের সদস্য। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর আগে গত ১৬ জুন একই বিষয়ের ওপর আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-

ফরিদা ইয়াসমিন, উইমেনআই২৪ ডটকম
আলমগীর হোসেন, বার্তা২৪ ডটকম
বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট
এস এম জাহিদ হাসান, রাইজিং বিডিডটকম
নজরুল ইসলাম মিঠু, নিউজনেক্সট বিডিডটকম
মো. আব্দুল মজিদ, ঢাকাডিপ্লোম্যাট ডটকম
হামিদ মো. জসিম, এবিনিউজ ২৪ ডটকম
সৌমিত্র দেব, রেডটাইমস ডটকমডটবিডি
তৌহিদুল ইসলাম মিন্টু, দ্যরিপোর্ট২৪ ডটকম,
রফিকুল বাসার, এনর্জিবাংলা ডটকম,
লতিফুল বারী হামিম, ঢাকানিউজ ২৪ ডটকম,
রফিকুল ইসলাম সবুজ, নিউজগার্ডেন বিডিডটকমএবং
খোকন কুমার রায়, সুখবর ডটকম। 

জামান / জামান

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী