ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র খাদ্য সামগ্রী বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:৫৯

মৌলভীবাজার জেলার জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র  পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলায় জুড়ী বড় মসজিদ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ৩২০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জুড়ী বড় মসজিদ  প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের উপস্থাপনায় জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্পেনের  সভাপতি আমিনুর রশীদ রাজু, বিশিষ্ট সমাজসেবক খোশমান আহমেদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফুল ইসলাম ও হাফিজ শামসুল ইসলাম।

সুবিধাবঞ্চিত ৩২০ টি পরিবারের খাদ্য সামগ্রীতে রয়েছে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ময়দা, এক কেজি তেল,  এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট দুধ বিতরণ করা হয়।

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ জানান,  জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জুড়ী উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও  সকলের সহযোগিতায় এ ধরনের জনকল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান