ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট, ২টি ঘর পুড়ে ছাই


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৪:৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে গেছে। রোববার (৭ এপ্রিল) ভোরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সফদর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া কাঁচারি এলাকার সফর আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। মুহুর্তের মধ্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২টি ঘর, আসবাবপত্র, ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।

কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ক্ষতিগ্রস্তদের ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে সরকারিভাবে ও ব্যক্তিগত উদ্যোগে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন