ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গুইমারায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৩:১৫

বাঙালি সংস্কৃতির বড় উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ এপ্রিল ২০২৪) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, মৎস্য অফিসার দিপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা অঙ্কার বিশ্বাস, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

সভায় পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। নববর্ষের এই উৎসব সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত