ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৪:৫৯

কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্যর নামে নকল (অবৈধ) সীল তৈরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুড়িগ্রাম-৩ আসনের এমপি’র ব্যক্তিগত সহকারী বাদী হয়ে এক ইউপি সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের ভাঙা মার্কেট এলাকায় তহুরা কম্পিউটারের দোকানে গত ২ এপ্রিল দোকানি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নামে অনুমতি ছাড়া নকল সীল তৈরি করছিলেন। গোপনে খবর পেয়ে সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বিষয়টি এমপিকে জানালে তিনি তার নামে সীল তৈরির বিষয়ে অবগত নন বলে জানান। এমপি বিষয়টি খোঁজ নিয়ে সঠিকতা যাচাই করে ব্যক্তিগত সহকারীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে এ বিষয়টি মৌখিক ভাবে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নকল সীল তৈরির প্রস্তুতি শেষ করার সময় দোকানি আব্দুর রশিদ (৪০) কে আটক করে থানায় নিয়ে আসেন। ৩ এপ্রিল থানা পুলিশ আটক রশিদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। পরদিন তিনি জামিনে বেড়িয়ে আসেন।
এদিকে ঘটনার চারদিন পর শনিবার (৬ এপ্রিল) রাতে এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলায় বলা হয়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান লাভলুসহ অজ্ঞাত নামা আরও ৪জন ব্যক্তি ওই দিন (২ এপ্রিল) রশিদের দোকানে এসে নকল সীলটি বানানোর জন্য দেন। তাদের কথা অনুযায়ী দোকানি সীল তৈরি করেন। দীর্ঘদিন ধরে ওই ইউপি সদস্যসহ একটি চক্র জালিয়াতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে জাল সীলসহ গুরুত্বপূর্ণ ও মূল্যমান কাগজপত্র জালিয়াতি করে আসছেন বলে মামলায় উল্লেখ করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এমপি মহোদয়ের নামে জাল সীল বানানোর ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য সর্বাত্মক অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় গত ২ এপ্রিল মৌখিক অভিযোগের ভিত্তিতে দোকানি আব্দুর রশিদকে আটক করা হয়। এমপি মহোদয়ের পক্ষ থেকে ওই দিন মামলা না করায় আটক ব্যক্তিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির