ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় তরমুজের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৯-৪-২০২৪ দুপুর ১২:১৫

তরমুজ পরিবহণ গাড়ি থেকে খুলনার কয়রা বাগালী ইউনিয়নের  নারায়ণপুর  গ্রামের মোক্তার সর্দার নামে এক  ব্যক্তি চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সড়ক দিয়ে তরমুজ বোঝায় গাড়ি নিয়ে যেতে হলে গাড়ি প্রতি ১ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ৮ এপ্রিল সোমবার বিকাল থেকে ৬ ঘন্টা আনুমানিক  ৬০ থেকে ৭০ টি গাড়ি আটকে রাখেন  বলে অভিযোগ করেন ট্রাক চালকরা।পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

একাধিক ট্রাক চালক ও তরমুজ ব্যবসায়ী অভিযোগ করে বলেন,  কয়রা  উপজেলার আমাদী ও বাগালী  ইউনিয়নে তরমুজের বাম্পার ফলন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরমুজ ব্যবসায়ীরা এসে ওই সকল এলাকার তরমুজ ক্রয় করছেন। ওই তরমুজ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তরমুজ পরিবহণে প্রতিদিন শত শত ট্রাক আমাদী ও নারায়ণপুরের বিভিন্ন জায়গায়  অবস্থান করছে। এসব স্থান থেকে ট্রাক তরমুজ লোড দেয়া হয়। স্থানীয় প্রভাব খাটিয়ে স্থানীয় মোক্তার সর্দার ও তার ছেলে আফজাল রাস্তার নষ্ট হওয়ার দোহাই দিয়ে তার দাবিকৃত চাঁদা না দিলে ট্রাক আটকে রাখছে এতে তাদের ব্যবসা ও ট্রাক চালকদের ব্যাপক ভোগান্তি ও ক্ষতি সাধন হচ্ছে।

ট্রাক চালক সিরাজুল জানান, চাঁদা না দিলে ট্রাক আটকে রাখে। বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত পরে পুলিশ আসলে  গাড়ি চলাচল শুরু হয়। তিনি আরও বলেন আমরা প্রতিবাদ করায় আমাদের এক গাড়ি চালকে মারধর ও করা হয়।খুলনার ট্রাক চালক শফিক ও  যশোরের নাদির  ও ঢাকার আনোয়ার  একই অভিযোগ করেন মোক্তার সর্দারের  বিরুদ্ধে। তারা এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়,মোক্তার সর্দারের বিরুদ্ধে এর আগে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

তবে, অভিযুক্ত মোক্তার সর্দার   টাকা চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে সাথে আমার কিছ ইট রাস্তার পাশে ছিল  সেগুলো তারা ভেঙ্গে ফেলছে আমি তাদের আমার ইট কেনার কথা বলি এই ছাড়া অন্য কোন বিষয় নয়।  কয়রা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান  বলেন, ‘বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থানে পুলিশ পাঠিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


কয়রা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বি এম তারিক-উজ-জামান বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন