ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৯-৪-২০২৪ দুপুর ১২:৩৯

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মোঃ জাহিদ হাসান (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টায় কাপ্তাই থানা পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেছে। ওই শিক্ষার্থী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মোঃ দুলাল উদ্দীন এর ছেলে এবং সে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম জানান, ওই ছাত্র যেই বাসায় ভাড়া থাকতো সেই কক্ষ থেকে মরদেহের দুর্গন্ধ বের হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষ থেকে সিলিং এর সাথে ছাত্রটির ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। এবিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে সম্ভবত গত ৬ এপ্রিল শবে কদর এর রাতে আনুমানিক ১০ টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু