ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বান্দরবানে রাতে আধারে পাহাড় কাটা মহোৎসব


বান্দরবান প্রতিনিধি photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৪ দুপুর ১:২০

বান্দরবানে পরিবেশ অধিদপ্তর'সহ সাংবাদিককে ম্যানেজ করে রাতের আধারে নির্বিচারে স্কেভেটর দিয়ে  কাটা হচ্ছে পাহাড়।  ঈদের ছুটিতে কাজে লাগিয়ে পাহাড় কাটার মহোৎসব চলছে বান্দরবান শহড়ে জ্ঞানরত্ন বিহার পিছনে তঞ্চঙ্গ্যা আবাসিক সংলগ্ন এলাকা গত শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত একের পর এক স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবার করে ফলেছে একটি চক্র। এদিকে পাহাড় কাটার ফলে হুমকি মুখে পরেছে পরিবেশ ও জীব বৈচিত্র মাটি হারাচ্ছে তার স্থায়িত্ব। জানাগেছে, জেলা সদরের  জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার পিছনের রাস্তার পাশে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কাটা হচ্ছে। ঈদের বন্ধের সুযোগে কয়েকদিন ধরেই স্কেভেটর দিয়ে পাহাড়টি কাটা হচ্ছে। ইতিমধ্যে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলা হয়েছে। পাহাড় কেটে মাটিগুলো ডাম্পার করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গা  নীচু জমি ও জলাশয় ভরাটের জন্য।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের মেনেজ করে পাহাড় কাটার কাজের বাবদ ৩ লাখ ৮০,০০০ টাকায় চুক্তিতে কন্টাক্ট নিয়েছে দুজন  কথিত নামধারী সাংবাদিক। তাদের একজন হচ্ছে অনলাইন পত্রিকা নুসিং থোয়াই  মারমা ( মাটি ব্যবসায়ী) এবং অপরজন নিউজ২৪ চ্যানেলের সাংবাদিক রতন দে শাওন। সংবাদিক পরিচয় এরা দুজন দীর্ঘদিন ধরে কন্ট্রাকে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। শুধু তাই নয়, এরা বিভিন্ন সময় প্রশাসন'সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করার মিথ্যা আশ্বাস দিয়ে সুপরিকল্পিতভাবে  জায়গার মালিক পক্ষ থেকে অভয় দেখিয়ে টাকা আদায় করেন। বিশাল এলাকা জুড়ে পাহাড় কাটার কারণে ধ্বংসের মুখে পড়েছে পরিবেশ। পাহাড়ের মাটি ডাম্পার ট্রাকের মাধ্যমে পরিবহনের কারনে এলাকা স্থানীয় জনসাধারন পাশাপাশি কোমলমতি শিশুদের স্কুল  যাতায়াতের বিঘ্ন ঘটে  ধুলুবালিতে ছেয়ে গেছে চারপাশ। ধুলুবালির কারনে শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে গত শুক্রবার রাতে পাহাড় কাটার অভিযোগ পেয়ে বালাঘাটা এলাকায় অভিযান চালায় প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত। তবে অভিযানের আগাম খবর পেয়ে স্কেভেটর চালক, ডাম্পার ট্রাক'চালক সহ জড়িতরা দ্রুত পালিয়ে যায়।  তবে স্কেভেটর ঘটনাস্থলে পাওয়া যায় স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছ জায়গার মালিক থোয়াইহ্লাচিং মারমা বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে দুজন আমার পাহাড়টি কেটে দেয়ার কন্ট্রাক নিয়েছে। সে বলেছে, প্রশাসন'সহ সবকিছু তারা মেনেজ করবে, কোনো সমস্যা হবেনা। কোনো পুলিশ, সাংবাদিকও এখানে আসবেনা।

চুক্তির বিষয়ে নুসিং থোয়াই (মাটি ব্যবসায়ী) বলেন, সবাইকে মেনেজের কাজটি সাংবাদিক রতন দে শাওন দাদা দেখবেন বলে টাকাও নিয়েছে৷ আমার কাছে রেকর্ডও আছে। এ প্রসঙ্গে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন,  পাহাড় কাটার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ পাহাড় কাটলে সেটা খুবই দুঃখজনক। পাহাড় যেই কাটুক না কেন, অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবেনা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পাহাড় কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গিয়ে স্কেভেটর পেয়েছে। জড়িতদের কাউকে  পাওয়া যায়নি। এটি পাহাড় কাটার নিয়মিত মামলা হবে। স্কেভেটরটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত