ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে দুই উপজেলায় ৩২ জনের মনোনয়নপত্র দাখিল


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৬-৪-২০২৪ দুপুর ২:২৩
মানিকগঞ্জে প্রথম দফায় দুটি উপজেলায় নির্বাচনে  হরিরামপুর উপজেলায় ২১ জন ও সিংগাইর উপজেলায় ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। হরিরামপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। আর সিংগাইর উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইসচেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা  মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, "হরিরামপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। আর সিংগাইর উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইসচেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন"।
এদিকে চেয়ারম্যান পদে শুধুমাত্র হরিরামপুর উপজেলা পরিষদে অংশ নিচ্ছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতা মো. জাহিদুর রহমান তুষার। তিনি হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পরপর তিনবারের সাবেক চেয়ারম্যান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছে।
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পরপর তিনবারের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব,  ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম বিপুল, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আজিম খাঁন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু,  এবং নির্দলীয় (স্বতন্ত্র ) রাকিব হাসান। 
সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র জমা দেয়া চারজন হলেন, স্বতন্ত্র (নির্দলীয়) নিত্য গোপাল সাহা বলাই, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র (নির্দলীয়) মো. আবদুল হাকিম, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মাজেদ খান।  
বিএনপির একজন ঃ চেয়ারম্যান পদে শুধুমাত্র হরিরামপুর উপজেলা পরিষদে অংশ নিচ্ছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের  নেতা মো. জাহিদুর রহমান তুষার। তিনি হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পরপর তিনবারের  সাবেক চেয়ারম্যান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছে। 
 পিতা পুত্রের মনোনয়ন পত্র জমাঃ
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা এবং তার ছেলে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব।
 যদি সেলিম মোল্লার মনোনয়নপত্র বৈধ হয় তবে পুত্র রাজিব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন। তবে সেলিম মোল্লার মনোনয়ন পত্র বাতিল হলে তার ছেলে রাজিব নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা