ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে তাহেরপুর পাঁচানী সড়কের বেহালদশা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-৪-২০২৪ দুপুর ৩:৪৭

 দীর্ঘদিন সংস্কারের অভাবে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে তাহেরপুর পাঁচানী খেয়াঘাট পর্যন্ত সড়কটির অনেকাংশে বৃষ্টির কারনে পানি জমে খানা খন্দে, বেহাল দশায় মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। সড়কের পাশে রয়েছে বটতলা বাজার, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, তাহেরপুর ঈদগা ময়দান, পিরোজপুর ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শান্তিনগর বাজার, তিনটি কিন্ডারগার্টেন স্কুল, শান্তি নগর এবতেদায়ী মাদ্রাসা ও কোরবানপুর এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রতিদিন এসড়কে উপজেলা সদরে যাওয়া এবং মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষের চলাচল। বিগত সরকার আমলে কোরবানপুর, খাসেরগাঁও, তাহেরপুর পাঁচানী, চরগোয়ালদী, মিরবহরেরকান্দি, শান্তিনগর, মঙ্গলেরগাঁও, কান্দাপাড়া, সহিদ নগরসহ স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে পাঁচানী খেয়াঘাট পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। কাঁচা সড়কটি নির্মাণের পর বিগত প্রায় ১০ বছর পূর্বে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সড়কটি প্রথম পাকা করা হয়। এরপর দীর্ঘদিন খানা খন্দে ভরা বেহাল সড়কটি সংস্কারের আর কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধি বরাবর ও সড়ক জনপদের বিভিন্ন দপ্তরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কেউ সড়কটি পুনঃসংস্কারের ব্যবস্থা গ্রহন করেনি। প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে কয়েক বছরে সড়কটি ভেঙ্গে খানা খন্দে, বড় বড় গর্তের সৃষ্টি হয়।

এখন সড়কটি ভেঙ্গে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন পূর্ববতী সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি পুনঃসংস্কারের জন্য কথা দিলেও কেউ কথা রাখেনি। তাহেরপুর পাঁচানী এলাকার জনপ্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বিগত কয়েক বছর ধরে এলাকায় উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত, রোগী নিয়ে সহজে হাসপাতালে যাওয়া, ব্যবসায়ীদের দ্রুত হাট বাজারে পৌছানো, কর্মরত শ্রমিকদের কর্মস্থলে যাওয়া ও এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি পুনঃসংস্কারের জন্য সাবেক সংসদ সদস্য ও এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে বারবার আবেদন করে অবহিত করলেও তারা সংস্কারের কোন উদ্যোগ গ্রহন না করায়, চরম অবহেলিত এসড়কটি দিয়ে চলাচলরত পথচারীদের দূর্ভোগ আজ চরমে পৌঁছেছে। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বর্তমান সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে তিনি যেন দ্রুত সড়কটি পুনঃরায় সংস্কারের উদ্যোগ গ্রহন করেন।

সড়কটি পুনঃসংস্কারের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মঙ্গলেরগাঁও এলাকার জনপ্রতিনিধি খোরশেদ ফরাজী বলেন, মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে তাহেরপুর পাঁচানী খেয়াঘাট পর্যন্ত সড়কটি পুনঃসংস্কারের জন্য স্থানীয় সাংসদসহ এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে পুনরায় আবেদন করা হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহন করবেন।  

 সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে তাহেরপুর পাঁচানী খেয়াঘাট পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য দ্রুত চেষ্টা করব। অচিরেই স্থানীয় এলাকাবাসী এর সুফল পাবে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা