ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে শিক্ষার্থীর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৪-২০২৪ দুপুর ৪:৪২
লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার  (১৬ এপ্রিল ) দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের পুত্র।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে  ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পড়লে পানি খেতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায়।  এ সময় পা পিছলে পড়ে যেতে ধরলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে চায়। এ সময় জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
 
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকুপ খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে।  যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। 
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী  বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন