ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে সহকারী কমিশনার (ভুমি)'র বিরুদ্ধে মামলার বাদীকে লাঞ্ছিতের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ২:৩২

পঞ্চগড়ে মামলার বাদীকে পুলিশের ও ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে কাগজে স্বাক্ষর,স্বাক্ষীকে গালাগালি করে অফিস থেকে বের ও লাঞ্ছিত করার অভিযোগ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা.মলিহা খানমের বিরুদ্ধে।

মঙ্গলবার সদর উপজেলার ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৭ এপ্রিল)ভুক্তভোগী লূৎফর রহমান জেলা প্রশাসক বরাবরে সদর উপজেলা সহকারী কমিশনা (ভুমি) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী সদর উপজেলার জামুরী বাড়ি এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, লুৎফর রহমান পেশায় একজন ভ্যান চালক আদালতের একটি মামলার বাদী তিনি।সেই মামলার তদন্ত কারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড় সদর, পঞ্চগড়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তদন্তের দিন ধার্য করা হয় উপজেলা ভূমি অফিসে।স্বাক্ষীগণসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয় বাদী। মামলার ২নং আসামী মোঃ মিজানুর রহমান তদন্ত কারী কর্মকর্তার দপ্তরের হওয়ায় মামলার সঠিক বর্ণনা ও বয়ান গ্রহন না করে তাদেরকে মামলা থেকে রেহাই দিতে ইচ্ছামত মনগড়া বয়ান স্বাক্ষ্য হিসেবে লিপিবদ্ধ করে বাদীকে পুলিশ এনে ভয়ভীতি, গালাগালি, হেনস্থা ও লাঞ্ছিত করে কাগজে সই স্বাক্ষর করতে বাধ্য করেন।অভিযোগে বলা হয়েছে, তদন্ত কারী কর্মকর্তা বাদীর স্বাক্ষী ভাগনী জামাই তোফায়েল হোসেন কে দালাল সহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগাল করে অফিস থেকে ধমক দিয়ে বের করে দেয়া হয়।
ভুক্তভোগী লূৎফর রহমান জানান, ১৪ টি দাগে ৯৩ শতক জমি কেনা।আমার নাম ঠিকানা ব্যবহার করে মাহাবুব, অমরখানা ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমানের সহযোগিতায় জমির পরিমাণ ঠিক রেখে দাগ নম্বর পরিবর্তন করে খারিজ করে। পরে জমি দখল করার চেষ্টা করে মাহাবুব। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি। তিনি তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ও মামলার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় 
ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানান।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা.মলিহা খানম জানান, আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জেনেছি, তবে ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে রাজি হয়নি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ