ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিরোপা জয়ে এগিয়ে মোহামেডান

সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ২:৫৮

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঊষা ক্রীড়া চক্রকে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে সাদা-কালোরা।  

মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফাইজাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় তারা। এছাড়া জয়ী দলের আল নাহিয়ান শুভ, দ্বীন ইসলাম ইমন ও আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেন। ঊষার ভারতীয় রিক্রুট ইশরাত ইকতিদার জোড়া গোল এবং আরশাদ হোসেন, রাজু আহমেদ তপু এবং ভারতের মোহাম্মাদ শারিক একটি করে গোল করেন। 

এদিকে এই জয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে রইল মোহামেডান। ১৪ খেলায় ৩৫ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচে ঊষার পয়েন্ট ২৮। দু'দলের আর একটি করে ম্যাচ বাকি। মোহামেডানের এখন দরকার আর একটি জয়। সেই ম্যাচটি আগামী ১৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে। ঐ ম্যাচে মোহামেডান জিতলেই যেমন চ্যাম্পিয়ন।

Israt / Israt

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব