ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৩:৪২

নেত্রকোনার পূর্বধলায়   ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো.খবিরুল আহসানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, 
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা এবং  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা ও দিনটি উপলক্ষে অবদানকারী সকলের প্রতি দোয়া কামনা করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়