ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের '৭১ ব্যাচের সতীর্থদের ঈদ পূনর্মিলনী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৪:৩৯
টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের '৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের  আমুয়াবাইদ "সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে '৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের নিয়ে ১৩ এপ্রিল দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর পুনর্মিলনীতে সহপাঠীদের স্মৃতিচারণ, প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের জন্য দোয়া, কবিতা আবৃত্তি, গান, মধ্যাহ্নভোজ 'সহ বিভিন্ন কর্মসূচি সহপাঠীদের আবেগে আপ্লুত করে তোলে। স্মৃতির নিদর্শন স্বরূপ সহপাঠী ও শিক্ষকদের ছবি সম্বলিত ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত আকন্দ, অবসরপ্রাপ্ত তৎকালীন শিক্ষক আবুল হাসেম খান (আফরোজ স্যার), মাওলানা আজহারুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন। '৭১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুল মতিন মিঞা,
উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রকিবুল হাসান খান, জেসমিন আরা সিদ্দিকী রেখা, বিলকিস হোসনে আরা মমতাজ, ফিরোজা বেগম, আব্দুল মান্নান খান, আব্দুস সাত্তার খান, শামসুর রহমান সাদ্দাম, ইসমাইল হোসেন, আরশেদ আলী, ফজলুল হক, মোশারফ হোসেন, মুক্তার হোসেন খান, মির্জা মহিউদ্দিন বকুল, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, ফিরোজ খান, হাফিজ উদ্দিন, ফরহাদ খান, মাহবুবুর রহমান মহি, সুজাত আলী, কে এম আশরাফুল ইসলাম 'সহ অন্যান্য সহপাঠীগণ। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত