আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এক পরিবারের বসতঘর এবং গোয়ালঘরসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের (৯নং ওয়ার্ড) পশ্চিম বরৈয়া গ্রামের হাতুর বাপের বাড়ির মো. ইছহাকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন পরিবার। পরে স্থানীয়দের সহযোগিতায় চার ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও এ সময় নিজের বউ সন্তান ছাড়া আর কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।আগুনের লেলিহান থেকে বাঁচাতে পারেনি তার দুটি (বর্গা) পালন করা গরুও।
স্থানীয়রা জানান, ইছহাক কর্ণফুলীর এস আলম সুগার মিলে সিকিউরিটির চাকরি করেন। তার তিন মেয়ে ও এক ছেলে। সে কয়েক মাস আগে সম্পূর্ণ টিন দিয়ে নতুন ঘর করেন। সে ঘরে নতুন ফার্নিচারও আনেন। পাশাপাশি বাড়ির পাশের একজন থেকে দুটি গরু (বর্গা) পালন করেন। গরু গুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
ইছাহাকের শ্যালক মো. জাহাঙ্গীর বলেন, ‘আগুনে আমার বোনের পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। শুধু তাদের জানটা নিয়ে কোনো মতে বের হতে পেরেছে। খোলা আকাশের নিচে বসে আছে এখন বোনের ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে কি করবে বুঝতেছি না।
স্থানীয় বটতলী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নবী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুই বের করতে পারেনি। আগুনে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এমন কি তাদের পালন করা দুটি গরুও পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাদের সহযোগিতা করার জন্য চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী