মান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
"প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় একদিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু'র সভাপতিত্বে এবং প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটির অনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এস.এম. ব্রহানী সুলতান মামুদ গামা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, আনসার ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা, মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন ও সাংগাঠনিক সম্পাদক রায়হান আলী প্রমুখ।
উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত ৩৩ টি স্টল অংশ গ্রহণ করেছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন