ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৩:৫৮

"প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজনে এ শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, উদ্বোধনী, পুরষ্কার বিতরণী ও সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। 

প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রেজোয়ানুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মজিত হাড়ি। এ ছাড়াও উপস্তিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এফ,এম শাহরিয়ার তালুকদার, ধরনিবাড়ি ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ। পরে প্রদর্শনীতে অংশ নেয়া ৫০টি স্টলের মধ্যে বিজয়ী  ১২ জন খামারীদের মাঝে বিশেষ পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির