আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি ও ঔষধ সামগ্রী ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদক অভিযান পরিচালনা করেছে।অভিযানটি পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ এর সহকারী পরিচালক নওশাদ আলী ও উপ সহকারী পরিচালক আল মামুন।
দুদক সূত্রে জানা গেছে, গত বুধবার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি ও ঔষধ সামগ্রী ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই মোতাবেক দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় দুর্নীতি দমন কমিশনের সদস্যরা অভিযোগ সংক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফি মাহমুদ মুঠোফোনে জানান, আমি আজ অফিসে ছিলাম না। রাজশাহীতে একটি প্রোগ্রামে এসেছি। দুদক সদস্যদের সাথে ফোনে আমার কথা হয়েছে। তাদের আগামী রবিবারে অফিসে আসতে বলা হয়েছে। আমাদের আগে ম্যানুয়াল টেন্ডার হতো, এখন অনলাইনে পেপোর লেস আকারে হয়। কে বা কাহারা টেন্ডার বিষয়ে দুদকে একটি অভিযোগ করেছে, সেই প্রেক্ষিতে তারা এসেছেন।
দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক নওশাদ আলী বলেন, যন্ত্রপাতি ও ঔষধ সামগ্রী ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে ও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
অভাবকে হারিয়ে রায়গঞ্জের রনির বিসিএস জয়, প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশ
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা
নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত