লক্ষ্ণৌর প্রস্তাব পেয়েও যে কারণে আইপিএলে যাওয়া হয়নি শরীফুলের
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এর মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। বিসিবির ছুটি পেলে সুযোগ পেতে পারতেন আরেক পেসার শরীফুল ইসলামও।
আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবার শরীফুলকে দলে নিতে চেয়েছিল। কিন্তু দলটি শরীফুলকে চেয়েছিল পুরো মৌসুমের জন্য। বিসিবি তাঁকে এক মাসের বেশি সময় ছুটি দিতে চায়নি। সে জন্য আইপিএল খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ—ঘরের মাঠে দুটি দ্বিপক্ষীয় সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরীফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি।
এ ব্যাপারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরীফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’
তবে ভবিষ্যতে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাঁহাতি পেসার। দারুণ ছন্দে থাকা শরীফুল জানালেন, ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ আসবে, ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশা আল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশা আল্লাহ।’
মোস্তাফিজের সঙ্গে অবশ্য নিয়মিত যোগাযোগ আছে শরীফুল। দুজনের মধ্যে কী নিয়ে আলাপ হয়, তার আভাসও দিয়েছেন এই বাঁহাতি, ‘তাঁর সঙ্গে প্রায় দিনই কথা হয়। উনি বলেন ওখানে চাপ কম, সে জন্য হয়তো বা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।’
এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদেরও। ২০২২ সালের আইপিএলে তাসকিনকে দলে চেয়েছিল তারা। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাসকিনের আইপিএল খেলা হয়নি। সে বছর তাসকিনকে না পেয়ে শরীফুলকে দলে নিতে চেয়েছিল দলটি। সেবারও জাতীয় দলের খেলা থাকায় ছুটি পাননি শরীফুল।
Israt / Israt
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়