ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:৩৮

“প্রাণীসম্পদে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণীসম্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।  
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস এলিজা খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ তোফাজ্জল হোসেন, মওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, আদর্শ খামারি হাসিব খান তরুণ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন। 
এসময় ৭টি ক্যাটাগরিতে ১৯ জন খামারিকে পুরস্কৃত করা হয়। এর আগে উপস্থিত অতিথিরা মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত প্রায় ১৮টি স্টলের প্রদর্শনীর বিভিন্ন প্রজাতির পশু ও পাখি পরিদর্শন করেন। এসময় প্রচুর সংখ্যাক স্থানীয় জনসাধারণ প্রাণীসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন প্রজাতির ছাগল, ভেড়া, পাখি, ও ষাড় গরু দেখার জন্য ভিড় করেন। প্রদর্শনীতে দর্শকদের উৎসাহের মূল কেন্দ্রে ছিল বড় বায়ড়া থেকে আসা ধুম্বা। শেষে খামারীদের অভিনয়ে একটি শিক্ষামূলক নাটিকা মঞ্চায়িত হয়।

 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন