দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্বোধন
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশু ও হাঁস-মুরগী প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধরনের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতের লক্ষ্য নিয়ে সারা দেশের ন্যায় ভোলার দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
এবছর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শ্লোগান ছিল প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ। গতকাল (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
প্রদর্শনীতে ২৮ জন খামারী অংশগ্রহন করেন।অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ১৬ জন খামারিকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় । এছাড়া সকল খামরিকে স্মারক উপহার এবং সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভূবন চন্দ্র হালদার, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মালেক মাষ্টার, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied