ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে প্রতিপক্ষের হামলা আহত -৪


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৯-৪-২০২৪ দুপুর ২:৩৪

কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্নি আক্তার বাদী হয়ে থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার মৌকরা ইউপির নারুয়া ভেন্ডার বাড়ীতে গত ১৫ এপ্রিল রাতে মনিরুল ইসলাম, বোরহান উদ্দিন, মাহফুজ আলম, জসিম, তাহমিনা আক্তারসহ ১০/১৫ জনের মিলে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাজুল ইসলামের ছেলে প্রবাসী শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, কুসুম বেগম, মানিককে আহত করে। আহতরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারিরা এলোপাতাড়ি পিটিয়ে শহিদুল ইসলামের বাম হাত ভেঙ্গে ফেলেন।

আহত শহিদুল ইসলাম বলেন, তাদের বাড়ীর উত্তর-পূর্ব পাশে ফজর আলী ভেন্ডারের প্রায় ১০ শতক জায়গা রয়েছে। ওই জায়গাটি বিক্রির কথা হয় শহিদুল ইসলামের কাছে। কিন্তু বহিরাগতদের কাছে জায়গা বিক্রির কথায় বলায় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে এ হামলা চালায় মনিরুল ইসলাম গংরা।

এ বিষয়ে অভিযুক্ত বোরহানের কাছে জানতে চাইলে হামলার ঘটনাটি অস্বীকার করেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন বলেন, লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত