ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-৪-২০২৪ দুপুর ২:৪০
“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 
সুবর্ণচর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এর  আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
 
প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা প্রকৌশলী মো. শাহজালাল, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, ডেইরী ফার্ম মালিক ও খামারীরা  এসময় উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে  ২০টি ষ্টল সাজিয়ে  বিভিন্ন জাতের গরু, ছাগলসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম বলেন,নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার