প্রেমের প্রতারণায় বাসায় ডেকে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগে রাজু নামে এক যুবক শ্রীঘরে
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মহম্মদপুর উপজেলার মৌলি গ্রামের মঞ্জুর বিশ্বাসের ছেলে রাজুর বিরুদ্ধে।
অভিযুক্ত রাজু মাগুরা শহরের পি টি আই সামনে অবস্থিত রাবেয়া মেডিকেল হলের মালিক।
মাগুরা সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন আফরোজা নামের এক প্রবাসীর স্ত্রী। আফরোজা বলেন অনেকদিন আমার স্বামী বিদেশে থাকায় পারিবারিক সমস্যার কারণে নিজের এবং মেয়ের খরচ যোগার করতে মাগুরায় গার্মেন্টস শ্রমিক হিসাবে এবং পরবর্তীতে একটি ডায়গনিক সেন্টারে রিসিপশনে চাকরি নেই। চাকরি এবং একই স্থানে বাসা থাকাই রাজুর দোকানের সামনে দিয়ে আসা যাওয়া করতে হয়। মাঝেমধ্যে রাজুর দোকান থেকে ঔষধ কিনতাম - মাঝেমধ্যে রাজু বিভিন্ন ধরনের কথা বলতো। আফরোজা খাতুন আরও বলেন রাজু আমার মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আমার সাথে কথা বলতো নিজের অজান্তে রাজুকে ভালো লেগে যায়। তারপর থেকে প্রতিনিয়ত কথা হয়, দুজনের বাসায় একই ফ্ল্যাটে হওয়ায় রাজুর ফ্লাটে আসা যাওয়া হতো প্রতিনিয়ত। রাজু আমাকে সব সময় স্ত্রীর মর্যাদা দিবে বলে আশ্বাস দিতো। পরবর্তীতে আমি জানতে পারি রাজু বিবাহিত তখন থেকেই রাজু তালবাহনা করে এবং আমাকে ব্ল্যাকমেল করতে থাকে।তখন আমি নিরুপায় হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করি।
পরে গত ০৭/০৪/২৪ ইং তারিখে তথ্য প্রযুক্তির সহায়তায় মাগুরা সদরের খোদ্দকুছুন্দী গ্রাম তার শশুরবাড়ীর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাগুরা সদর থানা পুলিশ পরে তাকে জেল হাজতে প্রেরণ করে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত