ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কা, রেলওয়ের এক কর্মচারী নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ৪:৪
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনে ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলী ছেলে। নিহত আব্দুল রাজ্জাক রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে চাকরি করতেন। 
 
খোঁজ নিয়ে জানা যায়, পাটগ্রাম উপজেলার ঘুন্টি বাজারের রেললাইন দিয়ে কানে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাট ছিলেন রাজ্জাক। এমন সময় অপর দিক থেকে বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ৫৬ নং কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক পরিচিত ওই এলাকার হুমায়ুুন কবির রুবেলে বিবাহ অনুষ্ঠানের দাওয়াতে এসেছিল।
 
স্থানীয় হাজরা বেগম বলেন, ‘ঘন্টি বাজার থেকে রেললাইন দিয়ে হাটছিলেন এবং কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে এসময় বুড়িমারীতে থেকে একটি ট্রেন আসে আমার এতে চিল্লাচিল্লি করলেও সে আর শুনেনি এবং সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।
 
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার নুর আলম ঘটনা সততা নিশ্চিত করে বলেন, সে আমাদের রেলের স্টাফ ছিলেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন