নিয়মকে অনিয়ম করে
স্থগিত জেনেও গণিপুর দাখিল মাদ্রাসার নেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা
মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণার পরেও নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর দাখিল মাদ্রাসায় ঘটেছে।
ওই মাদ্রাসার নিরাপত্তাকর্মী পদের নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন আতাবুল হোসেন নামের একজন প্রার্থী। এর পরেই ওই নিয়োগ পরীক্ষা স্থগিতের জন্য মুঠোফোনে নির্দেশ দেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভাস্যমতে নিয়োগ বোর্ডের একজন সদস্যও অনুপস্থিত থাকলে নিয়োগ অবৈধ হিসাবে গণ্য হবে।
শনিবার বেলা সাড়ে ১০ টায় ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি। কিছু সময় পরেই শুরু হয় নিরাপত্তাকর্মী পদের নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রণ করেছেন ১১ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী। ব্যস্ত সময় পার করছেন মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও সুপার। তবে দেখা মিলেনি নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন আসে ওই প্রতিষ্ঠানের সুপারের নিকট। একই ফোন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয় পরিচালনা কমিটির সভাপতির সাথে। ফোনে কথা শেষ হওয়ার পরে ওই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সুপারকে বলেন ইউএনও ডেকেছে। তখন সুপার সভাপতিকে বলেন ঢাকা থেকে লোক এসেছে, এখন পরীক্ষা স্থগিত করা যাবে? এর পরেও চলমান থাকে নিয়োগ পরীক্ষা।
অভিযোগ সূত্রে জানা গেছে, নিয়োগের দিনের আগের রাতে ওই পদের আবেদনকারী প্রার্থীদের বাড়িতে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য নোটিশ পাঠানো হয়। পারিবারিক কাজে প্রার্থী আতাবুল হোসেন এলাকার বাহিরে অবস্থান করায় নিয়োগ পরীক্ষায় অংশ করতে পারেননি। ওই নিয়োগ পরীক্ষায় ডি.এম মুনিম নামের একজনকে নিয়োগ প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী প্রার্থী মো. আতাবুল হোসেন বলেন, তারা নিয়ম অমান্য করে বিধি বহির্ভূতভাবে অর্থ লেনদেন করে ডি.এম মুনিম নামের প্রার্থীকের নিয়োগ প্রদান করবে বলে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়। সেই লক্ষে তারা কৌশলে পরীক্ষার আগের রাতে আমার বাড়িতে নোটিশ পাঠায়। এত অল্প সময়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এটি একটি লোক দেখানো নিয়োগ পরীক্ষা ছিল।
ওই মাদ্রসার সুপার হাবিবুর রহমান বলেন, আমরা সরকারী বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষার সকল প্রস্তুতি নিয়েছি। অভিযোগের বিষয়ে আমার জানা নেই।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী বলেন, আমরা নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা নিচ্ছি। এই নিয়োগে আমরা কোন প্রার্থীর নিকট থেকে আর্থিক লেনদেন করিনি। যদি কেউ অভিযোগ দেয় সেটা মিথ্যা। ইউএনও সাহেবের সাথে মুঠোফোনে কথা হয়েছে, নিয়োগ পরীক্ষা শেষে তাঁর সাথে দেখা করবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, শনিবার বেলা ১১ টায় নিয়োগ পরীক্ষা গ্রহনের কথা ছিল। ওই দিন সকালে নিয়োগে বিভিন্ন অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ হলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে জানানো হয়েছে। তবে আমি ওই মাদ্রাসায় যাইনি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তথা নিয়োগ বোর্ডের একজন সদস্যও অনুপস্থিত থাকলে নিয়োগ অবৈধ হিসাবে গণ্য হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ওই মাদ্রাসার নিরাপত্তা কর্মী পদে নিয়োগে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানকে নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরে তারিখ নির্ধারন করা হবে। এপরও যদি নিষেধ অমান্য করে পরীক্ষা গ্রহন করে তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
অভাবকে হারিয়ে রায়গঞ্জের রনির বিসিএস জয়, প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশ
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা
নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত