রাঙ্গুনিয়ায় রাইচমিল ও বসতিঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে বসতঘরে ও রাইচমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টায় দিকে উপজেলার পোমরা ইউনিয়ন আজিমনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের অফিসার মো:কামরুজ্জামান সুমন নেতৃত্বে স্টেশন ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৩ টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ওই এলাকার নবীর হোসেনের স্ত্রী আয়েশা বেগমের ৪০ বাই ২৫ ফুট পরিমাপের নতুন নির্মাণাধীন ১ তলা বিশিষ্ট দালানে বিড়ি/সিগারেটের অবশিষ্ট জ্বলন্ত আগুনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভুক্তভোগের ৫০ হাজার টাকার অধিক ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কর্মী সময়মতো পৌঁছতে পারায় পাঁচ লক্ষ টাকার অধিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, একই দিনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানীর হাট এলাকায় মোঃ তৈয়বের স্বত্বাধিকারী বার আউলিয়া রাইচ মিলে সকাল ৬টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের অফিসার মো:কামরুজ্জামান সুমনের নেতৃত্বে সকাল ৭:০০ টায় অগ্নিকাণ্ড স্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় সকাল ৮টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড স্থলে মোঃ তৈয়বের ৭০ বাই ৩০ ফুট পরিমাপের সেমিপাকা বার আউলিয়া রাইচ মিল সাথে লাকড়ি তৈরীর মালামাল আগুনে তিন লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয় তবে সময় মত পৌছাতে পারায় ১০ লক্ষ টাকার অধিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
এমএসএম / এমএসএম
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন
আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
Link Copied