সরাইলে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক
সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোঃ সুলতান মিয়া (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরও কয়েকজন আহত হয়েছে।শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কালিকচ্ছ ধরন্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, নাসিরনগর থেকে সিএনজিতে কয়েকজন যাত্রী বিশ্বরোড দিকে যাচ্ছিলেন। পথে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়ক ধরন্তি এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। সরাইল থানার অফিসার ইনচার্জ একরামুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে, তা আটকের চেষ্টা অব্যাহত আছে ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান