ইবির আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে নতুন চেয়ারম্যান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. মো: আকতার হোসেন।শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।এর আগে ০৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়। এতে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়।এতে বলা হয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. আ.ন.ম ইকবাল হোসাইন-এর শারীরিক জঠিলতার জন্য ০৬ (ছয়) মাস মেডিক্যাল গ্রাউন্ডে অর্জিত ছুটি মঞ্জুর হওয়ায় তাঁকে সভাপতির দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো: আকতার হোসেন-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২০ এপ্রিল থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, ডিপার্টমেন্টের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত তবে এই দায়িত্ব পালনে খুব সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ। আমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের