ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বরগুনার নতুন এমপি টুকুর ত্রাসের রাজত্ব শুরু


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:২০

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বরগুনা জেলা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদককে মোবাইল ফোনে পা ভেঙে ফেলাসহ রাজনীতি খেয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। হুমকির কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ এপ্রিল (বুধবার)  রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে হুমকির ওই কল রেকর্ডটি ভাইরাল হয়। ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম জুম্মান আহমেদ লিছন। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

৩১ সেকেন্ডের ওই কল রেকর্ডটিতে জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমেদ লিছনকে  উদ্দেশ্য করে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু'কে বলতে শোনা গেছে, "এ তুমি ফেসবুকে কি লিখছো মোর সম্পর্কে? তোমার এতখানি অডাসিটি? ভাবোকি নিজেরে? তাজমহল সাহিত্য চোদাও না! ঠ্যাং ভাইঙ্গা সোগায় ভইরা দিমু বাইনচোদ! তুই চেনো আমারে? তুই তাজমহল ল্যাহো, আমি ওহানে গেছি একটা দলের প্রোগ্রামে, পৌরসভার প্রোগ্রামে। আমার সম্পর্কে নেগেটিভ লেখো? তোর রাজনীতি আমি সোগায় ভরে দেব বাইনচোদ। তুই চেনো আমারে?  বেশি বাড়ছো তোরা, অসভ্য "

বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমেদ লিছন কালবেলাকে বলেন, ভুলবোঝাবুঝির জন্য এমনটা হয়েছে।  তাকে যে পোস্টের স্ক্রিনশট দেখানো হয়েছে সেটি সুপার এডিট করা। তবে একজন সংসদ সদস্য, জেলা আওয়ামিলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে একজন ছাত্রলীগকর্মীকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে তা আমার বোধগম্য নয়।

বরগুনা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু'র সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়ের কাছে নিজের দেয়া হুমকির ঘটনা স্বীকার করে বলছেন- "ও একটা ব্যাদপ ছেলে, ও বহু আকাম-কুকাম করছে, ওরে একটা দমক দেয়া হয়েছে, এটা কিছুনা"। বিষয়টি নিয়ে বরগুনা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, আমি ঢাকায় যাচ্ছি, এসে মিটিং ডেকে আমাদের মতামত দিবো।

এমএসএম / এমএসএম

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপা উপজেলা: ইউএনও আবু জর মো. ইজাজুল হকের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য

গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল সৈয়দ শরিফুল ইসলাম জিদান

ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের অনিয়ম ঢাকার অপচেষ্টা শুরু

লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব মোটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

কুড়িগ্রামে বর্ষা মৌসুমে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন চাষীরা

ঠাকুরগাঁওয়ে ই-বেইল বন্ড কার্যক্রম এর শুভ উদ্বোধন

কাপ্তাইয়ে আশিকার সমন্বিত মা-শিশু সহায়তা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অবহিতকরণ সভা

ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আইনি সহায়তার কথা বলে ডেকে গৃহবধূকে পুলিশের এসআই কর্তৃক ধর্ষণ!

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

শালিখায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত