ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শতাধিক রোভার সহচরকে দীক্ষা দিলো জবি রোভার স্কাউট গ্রুপ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২১-৪-২০২৪ দুপুর ১২:৪৬
দেশের সর্বাধিক প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
 
শনিবার (২০ এপ্রিল) সকাল ৮ টায় গাজীপুরের বাহাদুরপুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক রোভার সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়। 
 
অনুষ্ঠানে জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খানের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক  অভিজিৎ বাড়ৈ এর সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি এই দীক্ষা প্রদান করান। 
 
এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন, মাইনুল হক মুন্না পিআরএস, সাজেদা আক্তার সাথী পিআরএস, আলমগীর হোসেন পিআরএস এবং মোঃ নিছার উদ্দিন পিআরএস। 
 
এর আগে ১৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৪ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 
 
জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ হুমায়ূন কবীর চৌধুরী, প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান এলটি সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। ঢাকা জেলা রোভারের সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম পিআরএস সহ অন্যান্য অতিথি বৃন্দ। 

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু