ইবিতে বঙ্গবন্ধু হলে নতুন প্রভোস্ট নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।২০ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টায় হলের প্রভোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।এসময় উপস্থিত ছিলেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজাওয়ানুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে হলের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘আমি নিজে হলে থেকেছি। হলের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা আছে। তাই শিক্ষার্থীদের সমস্যা দূরীকরন ও হলের সার্বিক পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাকে যোগ্য মনে করে হলের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’উল্লেখ্য, গত ২৯ মার্চ হলের সাবেক প্রভোস্ট ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ মার্চ থেকে অধ্যাপক ড. শফিকুল ইসলামকে এ পদে নিয়োগ দেন উপাচার্য। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের