ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণার অভিযোগ


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২১-৪-২০২৪ দুপুর ১:৫৭

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ফ্যাক্টরী বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে। কাশিমপুরের সুরাবাড়ী এলাকায় রবিবার সকালে ডেনিশ নিটওয়্যার লিমিটেড নামের ওই পোশাক কারখানায় কাজে যোগ দেয়ার পর শ্রমিকরা জানতে পারে তাদের কারখানা বিক্রি করে দেয়া হয়েছে। 

এসময় পাওনা টাকা দাবী করলে মালিকপক্ষ  তা দিতে অস্বীকার করে শ্রমিকদের সাথে দূর্ব্যবহার করে। পরে শ্রমিকরা সকাল নয়টা থেকে আন্দোলন শুরু করলে এক পর্যায়ে কাশিমপুর টু নরসিংহপুর সড়ক অবরুদ্ধ হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কাশিমপুর থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

আন্দোলনরত এক শ্রমিক জানান, ঈদের পর অফিসে যেদিন খোলা থাকার কথা ছিল, সেদিন এসে দেখি গেটের সামনে আরো ৩ দিনের অতিরিক্ত ছুটি ঘোষনা করে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে। তবে আজ এসে দেখি কোম্পানির অধিকাংশ লোক পরিবর্তন করা হয়েছে । এসময় কারখানার এডমিন অফিসার আলতাফ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন।তবে সিও হারুন অর রশিদ বলেন,  আমরা কারখানা আপাতত বন্ধ করছি না।যদি বন্ধ করি তবে সবার পরামর্শ নিয়েই বন্ধ করব।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন